শিগগিরই আসছে ইন্টেলের দশম প্রজন্মের ডেস্কটপ সিপিইউ

৪ মার্চ, ২০২০ ০০:৫২  
এএমডির রাইজেন চিপকে টেক্কা দিতে ইন্টেলের দশম প্রজন্মের ‘কমেট লেক’ সিপিউ এর দেখা মিলবে শিগগিরই। ডেলের প্রকাশিত এক ভিডিও থেকে এই তথ্য জানা গেছে। খবর এনগ্যাজেট। ভিডিওতে দেখানো হয়, ডেলের সর্বশেষ এক্সপিএস টাওয়ার ডেস্কটপ কম্পিউটারে দশম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। বিয়ষটি অবশ্যই আকর্ষণের, কারণ এর আগে আমরা শুধুমাত্র ল্যাপটপে মোবাইল ফর্মে দশম প্রজন্মের ইন্টেল কনজ্যুমার চিপ ব্যবহার হতে দেখেছি; ডেস্কটপে নয়। ইন্টেল ইতিমধ্যে ১৮ কোরের ফ্ল্যাগশিপ আই৯-১০৯৮৯এক্সই মডেলসহ এক্স-সিরিজের একাধিক চিপ উন্মোচন করেছে। কিন্তু সেগুলো নবম প্রজন্মের, দশম প্রজন্মের নয়। ডিবিটেক/বিএমটি